গাজীপুরের শ্রীপুর অংশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক কারখানা খোলার খবরে আজ (৩১ জুলাই )শনিবার সকাল থেকে পোশাক শ্রমিকদের ঢল নেমেছে।কঠোর লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল না করায় মোটরসাইকেল, বিভিন্ন ধরণের থ্রি-হুইলার ও পণ্যবাহি যানবাহনে নানা কৌশলে যাত্রীরা রাজধানীর ঢাকার দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।অনেকে তো কোনো ধরণের যানবাহন না পেয়ে, পায়ে হেটেই সামনের দিকে এগিয়েও যাচ্ছেন। এসময় পোশাক শ্রমিকরা জানান, পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে লকডাউন উপেক্ষা করে তাদের রাজধানীমুখী হতে হচ্ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।তবে যাত্রীবাহী কোনো যানবাহন না থাকায় রাজধানী পর্যন্ত এতে দূরের পথ কিভাবে তারা পৌঁছাবে, এ নিয়ে খুব্ধ হয়ে পড়েন তারা। তাদের বক্তব্যঃ একটাই নির্ধারিত সময়ে পোশাক কারখানায় কাজে যোগদান না করতে পারলে চাকরি হারাবে।তবে তারপরও যে যেভাবে পারছেন, ঢাকার উদ্দেশ্যে এগুচ্ছেন। পুলিশের চেকপোস্ট এড়িয়ে মোটরসাইকেল, বিভিন্ন ধরনের থ্রি-হুইলার ও পণ্যবাহী যানবাহনে চেপে তারা ঢাকার দিকে যাচ্ছেন।সামিউল নামের এক পোশাক শ্রমিক জানান, বাসসহ কোনো গণপরিবহন না থাকায় দ্বিগুণ খরচে জামালপুর থেকে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এসেছেন। এখন এখানে এসে কোনো যানবাহন না পেয়ে দারুণ বিপাকে পড়েছেন।পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে যানবাহন চলাচলের বিষয়টি সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা।উল্লেখ্য ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার অসংখ্য শ্রমিক রাজধানীর বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। ঈদুল আজহার সময় ৮ দিন যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায়, পোশাক শ্রমিকরা ওই সময়ে বাড়ি ফিরেছিলেন। সেই পোশাক শ্রমিকরাই পড়েছেন এখন বিপাকে।